দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সরকারি বিভিন্ন দপ্তর, বিশেষ করে গাংনী উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষ, দুর্নীতি, অনিয়ম ও জনহয়রানির অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মেহেরপুরের গাংনী উপজেলা ও পৌর বিএনপি।
রোববার (১৯ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালু, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল এবং পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালু, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাউছার আলী, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিপ্লব এবং গাংনী উপজেলা যুবদলের সভাপতি জাহিদুল ইসলাম।
বক্তারা অভিযোগ করেন, গাংনী উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের সাব-রেজিস্টার মাহফুজুর রহমান রানার বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও অনিয়মের নানা অভিযোগ রয়েছে। তারা এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এছাড়া বক্তারা সরকারি বিভিন্ন দপ্তরে ঘুষ, দুর্নীতি, অনিয়ম ও জনহয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এবং জনগণের স্বার্থে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে ধারাবাহিক আন্দোলনের ঘোষণা দেন। একই সাথে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইমনসহ বিভিন্ন নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
/অ